সূরা আশ-শারহ
প্রশান্তি · মক্কী · ৮ আয়াত
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
- ১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
- ২
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
আমি লাঘব করেছি আপনার বোঝা,
- ৩
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
- ৪
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
- ৫
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
- ৬
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
- ৭
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
- ৮
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
আরবি পাঠ, বাংলা অনুবাদ ও মিশারি আলাফাসির তিলাওয়াত: alquran.cloud